অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে রাতের অন্ধকারে মাজার ভাঙচুর

ঠাকুরগাঁও পৌর শহরের সত্যপীর বীজ্র এলাকায় অবস্থিত হযরত বাবা ‘শাহ সত্যপীর (রহ.)’ মাজারে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার ভোররাতে দুর্বৃত্তরা মাজারে ঢুকে ভাঙচুর চালায় বলে জানা গেছে।

জানা যায়, ভোরে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা মাজারের ভাঙচুরের দৃশ্য দেখে হতবাক হয়ে যান। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, এই মাজার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবে পরিচিত। অনেকেই মানত ও প্রার্থনা নিয়ে এখানে আসেন এবং তাদের আশা পূরণ হয় বলেও জানান তারা। এমন পবিত্র স্থানে ভাঙচুরের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

গোরস্থান ও মাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম বাবুল সমকালকে বলেন, এটি ন্যক্কারজনক ঘটনা। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিবি পুলিশ, সদর থানা পুলিশ ও ঠাকুরগাঁও ৫০ বিজিবির সদস্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছে। অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের ধরতে পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০