অনলাইন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার পদ্মা নদীতে লঞ্চ দুর্ঘটনা

ঢাকা থেকে বরিশালের মুলাদি যাওয়ার পথে পদ্মা নদীতে দুর্ঘটনায় পড়েছে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭। নোঙর করা একটি মালবাহী ছোট জাহাজে ধাক্কা লেগে লঞ্চটির দোতলার বাম পা‌শের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ র‌বিবার সকাল ৯টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

অভি নামে লঞ্চের যাত্রী মুঠোফোনে কালের কণ্ঠকে বলেন, ‘সকাল ৯টার দিকে লঞ্চটি পদ্মা নদী পার হচ্ছিল। তীরের কাছে একটি মালবাহী ছোট জাহাজ নোঙর করা ছিল। ঘন কুয়াশার কারণে লঞ্চের চালক সেটি দেখতে পাননি। একপর্যায়ে নোঙর করা জাহাজটির সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে।

আরও পড়ুন  দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতে লঞ্চের দোতলার পাশের প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় দোতলায় থাকা যাত্রীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান। একজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর লঞ্চটি মূলাদির দিকে যাত্রা অব্যাহত রাখে।
’ 

রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ৯টায় লঞ্চটি এখনো মুলাদি ঘাটে পৌঁছায়নি। এ বিষয়ে মহারাজ-৭ লঞ্চের কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার ঘন কুয়াশায় চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০