অনলাইন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত, আহত ১

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল সেতুর উপর এ ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

স্থান :

গফরগাঁও

ময়মনসিংহের গফরগাঁওয়ে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এর আরোহী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় হিমেল (১৮) নামের আরেক কিশোর আহত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল সেতুর উপর এ ঘটনা ঘটে।

নিহত দুই কিশোরের নাম বাবু (১৯) ও রাকিব (১৭)। বাবু উপজেলার দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং রাকিব তারাটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। এবং আহত হিমেল তারাটিয়া গ্রামের মো: কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৭টায়র দিকে তিন কিশোর মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা সদর বাজার থেকে নিজেদের বাড়ি যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে খুরশিদমহল সেতুর উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। রাকিব ও হিমেল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এবং হিমেলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন  বাসচাপায় পথচারী নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০