অনলাইন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ৩

জধানীর টিটিপাড়া বস্তি সংলগ্ন তেলুগু কলোনি ও ধলপুর এলাকা থেকে যৌথঅভিযানে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ সন্দেহভাজন নাশকতাকারী ও সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। তবে আটকদের নাম জানায়নি সেনাবাহিনী। রোববার (২৮ ডিসেম্বর) রাত ৯টা থেকে ২টা পর্যন্ত যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭১ মেকানাইজড ব্রিগেডের ১৫ ইবি (ম্যাকানাইজড) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৮ ডিসেম্বর) আনুমানিক রাত ৯টা হতে ২টা পর্যন্ত নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭১ মেকানাইজড ব্রিগেডের ১৫ ইবি (ম্যাকানাইজড) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিটিপাড়া বস্তি সংলগ্ন তেলুগু কলোনি, ধলপুর এলাকায় সিটি করপোরেশনের পরিত্যক্ত দুটি ভবনে সন্দেহভাজন নাশকতাকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে ৩ জনকে হাতেনাতে আটক করা হয় এবং তৎক্ষণাৎ তল্লাশি করে ঘটনাস্থল হতে একটি ৩০ ক্যালিবার আন্ডারউড এম-১ (১৯৪৩) পিস্তল (২ রাউন্ড অ্যামুনিশন সহ) উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল হতে দুটি স্মার্ট ফোন, একটি বাটন ফোন, দুটি দেশীয় অস্ত্র, আনুমানিক ২৫০ গ্রাম গাঁজা এবং চারটি গাজার কল্কি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ আটকদের যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
আরও পড়ুন  মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১০

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১১

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১২

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৫

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৬

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৭

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৮

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৯

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

২০