অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক, বিপিএলের দুই ম্যাচ স্থগিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত করা হয়েছে বিপিএলের খেলা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে শোক প্রকাশ করে বিসিবি জানিয়েছে, আজকের নির্ধারিত দুই ম্যাচ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, বিপিএল ২০২৫-২৬ আসরে আজকের দিনের নির্ধারিত দুটি ম্যাচ- সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স বাতিল করা হয়েছে। বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, স্থগিত হওয়া এই ম্যাচগুলো পরবর্তী সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। পরিবর্তিত সূচি সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অবহিত করা হবে।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিসিবির গভীর শোক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানায়, দেশের ক্রিকেটের বিকাশে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণযোগ্য হয়ে থাকবে। তার প্রধানমন্ত্রিত্বকালে ক্রিকেটের সার্বিক উন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়া হয়, যার ফলে অবকাঠামোগত অগ্রগতি ঘটে এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রসার ঘটে। ক্রিকেটের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও শুভকামনা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনেত্রীকে হারাল। এই শোকাবহ সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে।

Facebook Comments Box
আরও পড়ুন  নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০