অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক, নিহত বেড়ে ৫

রাজশাহীতে সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাক বাজারের ভেতরে ঢুকে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। এ নিয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৫-এ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিয়াম (১৫), সেন্টু (৪০), ইসলাম উদ্দিন (৬০), মুনকার (৩৫) ও রায়হান জলিল (৪৫)।

পুঠিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সারওয়ার হোসেন কালবেলাকে জানান, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে ব্যস্ত বাজার এলাকায় ঢুকে পড়ে এবং পরে উল্টে যায়।

তিনি বলেন, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রায়হান জলিলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পরে সেখানে তিনি মারা যান বলে জানা গেছে।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী কালবেলাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে কাজ করছে। ইতোমধ্যেই চারটি লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত একজনকেও হাসপাতালে পাঠানো হয়েছে। শুনলাম, তিনিও মারা গেছেন।

আরও পড়ুন  ২০২৬ সাল হতে পারে যুদ্ধ ও ধ্বংসের বছর: বাবা ভাঙ্গার ‘ভবিষ্যদ্বাণী’

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে নাটোর ও রাজশাহীর পুঠিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কেন এ দুর্ঘটনা ঘটলো তা পুলিশ খতিয়ে দেখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০