অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’ ভিডিও, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

স্বামীর পুলিশের পোশাক পরে স্ত্রী ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশ করায় রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মো. জিল্লুর এই আদেশ দেন।

ওই কনস্টেবলের নাম মো. সাইফুজ্জামান। তিনি আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গতকাল রাতেই তাঁকে থানা থেকে প্রত্যাহার করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, কনস্টেবল সাইফুজ্জামানের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সিমা খাতুন নামে এক নারীকে বিয়ে করেছেন। সিমার বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। তিনি স্বামীর (সাইফুজ্জামান) ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন। খবর পেয়ে তিনি নিজে ওই বাড়িতে যান। যাচাই করে অভিযোগের সত্যতা পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে গতকালই তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালে ভয়াবহ আগুন

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের পোশাক পরে পুলিশ সদস্য বা তাঁর পরিবারের কেউ টিকটিক বা রিল করতে পারবে না। অভিযুক্ত কনস্টেবলের স্ত্রী পুলিশের পোশাক পরে টিকটক করে ফেসবুকে পোস্ট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। এ জন্য ওই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করে বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০