অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৬:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) ভোর ৫টায় উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) আবু ওবায়েদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানা এলাকার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক ওবায়দুর রহমান (২৯)। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার ভোর ৫টার দিকে বালু আনতে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাওয়ার সময় মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার হুসাইনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ট্রাকচালক ওবায়দুর রহমান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

Facebook Comments Box
আরও পড়ুন  শেখ মুজিবের মূর্তি পাহারায় আনসার নিয়োগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০