অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে ১৪ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকমা ও বিজাপুর জেলায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) বাহিনীর সঙ্গে পৃথক দুটি সংঘর্ষে ১৪ জন মাওবাদী নিহত হয়েছেন। ২০২৬ সালের শুরুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের এটিই প্রথম সংঘর্ষ।

আজ শনিবার সকালে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ হয় বলে ভারতের নিরাপত্তা বাহিনী দাবি করেছে। পৃথক দুই সংঘর্ষে মোট ১৪ জন মাওবাদী নিহত হয়েছেন। এর মধ্যে ১২ জন নিহত হয়েছেন দক্ষিণ সুকমায় এবং দুজন নিহত হয়েছেন পাশের বিজাপুর জেলায়। বিজাপুরে ভোর ৫টার দিকে সংঘর্ষ শুরু হয়।

নিরাপত্তা বাহিনী বলেছে, সুকমায় নিহত ব্যক্তিদের মধ্যে মাওবাদীদের কোন্টা এরিয়া কমিটির সম্পাদক মাংডু রয়েছেন। সুকমার পুলিশ সুপার কিরণ চাভান বলেছেন, কোন্টা এরিয়া কমিটির সব সশস্ত্র মাওবাদী এই অভিযানে নিহত হয়েছেন।

আরও পড়ুন  নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে আহত ৩২

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী দমন করা হবে বলে সময়সীমা ঘোষণা করেছিলেন। তাঁর ওই ঘোষণার পরই এই বড় অভিযানটি চালানো হলো।

আজ শনিবারই পিপলস লিবারেশন গেরিলা আর্মির (পিএলজিএ) শীর্ষ কমান্ডার বারসা দেবাসহ বেশ কয়েকজন মাওবাদীর তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করার কথা রয়েছে।

২০২৪ সাল থেকে এ পর্যন্ত ছত্তিশগড় রাজ্যে পাঁচ শর বেশি মাওবাদী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০