অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুগদায় পুলিশের সহকারী উপপরিদর্শকের মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদা থানার মান্ডার একটি বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কামরুল হাসান (৩০)। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে। তার বাবার নাম নূর মিয়া।

সংবাদমাধ্যমকে শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মুগদা থানার পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকার।

শিশির কুমার কর্মকার জানান, খবর পেয়ে শুক্রবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি আগে ঢাকায় ছিলেন। কিছুদিন আগে বদলি হয়ে রাঙ্গামাটি এপিবিএনে চলে যান। তবে তার পরিবার মুগদা এলাকার মান্ডার বাসায় থাকত। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন  ঘরের মাঠে সিলেটের রোমাঞ্চকর জয়ে দর্শকদের উচ্ছ্বাস

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কামরুলের দুই মেয়ে ও স্ত্রী কয়েক দিন আগে গ্রামের বাড়িতে চলে যান। তবে আইজিপি ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুল টুর্নামেন্টের কারণে ঢাকায় আসেন। বর্তমানে তিনি ঢাকায় সংযুক্ত ছিলেন। ঘটনার সময় একাই বাসায় ছিলেন। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০