অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের যাত্রা শুরু

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি নির্ভরযোগ্য, স্বচ্ছ ও মানসম্মত হজ ও ওমরাহ সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের নতুন প্রতিষ্ঠান সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস।

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্স গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

শেখ জসিম উদ্দিন বলেন,“হজ ও ওমরাহ আয়োজন একটি অত্যন্ত সংবেদনশীল ও পবিত্র সেবা খাত। এই খাতে সেবার মান, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হজ ও ওমরাহ সেবাখাতে দীর্ঘদিন ধরে মানসম্পন্ন ও স্বচ্ছ সেবার ঘাটতি লক্ষ্য করে আমরা এই খাতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছি। আকিজ রিসোর্স যে আস্থা ও পেশাদারিত্বের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে, সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস তারই প্রতিফলন হবে। আমরা চাই, যারা হজ ও ওমরাহ করতে যাবেন, তারা একটি নিরাপদ, সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্ন সেবা পান”।

আরও পড়ুন  ‘আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস-এর হেড অব বিজনেস আবু আম্মার আব্দুল্লা বলেন, এই প্রতিষ্ঠানটি হজ ও ওমরাহ সেবাখাতের বিদ্যমান ঘাটতিগুলো পূরণে বিশেষভাবে কাজ করবে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত মূল্য আদায় ও অস্বচ্ছ পেমেন্ট সিস্টেমের অবসান, ভুল তথ্য ও প্রতারণামূলক প্রচারণার প্রতিরোধ, আধুনিক প্রযুক্তিনির্ভর বুকিং ও ট্র্যাকিং ব্যবস্থা, অভিজ্ঞ মুয়াল্লিম ও প্রশিক্ষিত গাইডের মাধ্যমে ২৪ ঘণ্টা সহায়তা সেবা প্রদান করা।

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস হজ ও ওমরাহ যাত্রীদের জন্য গ্রæপ ও কাস্টমাইজড প্যাকেজ, ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, মক্কা ও মদিনায় হোটেল রিজার্ভেশন, স্থানীয় পরিবহন, মুয়াল্লিম ও গাইড সহায়তা, রিয়েল-টাইম গ্রাহক সাপোর্ট এবং হজযাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন করবে।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন ও ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান সহ আকিজ রিসোর্স লিমিটেডের বিভিন্ন বিজনেস ইউনিটের উধ্বর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

১০

পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে ঘাতক ফোরকান

১১

৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

১৩

পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি ফোরকান কি না ধোঁয়াশায় পুলিশ

১৪

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

১৫

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

১৬

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

১৭

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

১৮

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

১৯

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২০