অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় আগুন, নামাজে গিয়ে রক্ষা পেল ৩৫ শিক্ষার্থী

শনিবার (৩ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকার মাদিনাতুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও মাদ্রাসা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকরা পাশের একটি মসজিদে যান। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে মাদ্রাসাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘মাগরিবের নামাজ আদায়ের জন্য পাশের একটি মসজিদে অবস্থান করেন মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক। নামাজের শেষের দিকে আগুনের খবর পেয়ে ছুটে গিয়ে দেখা গেছে পুরো মাদ্রাসা দাউ দাউ করে জ্বলছে। সব মালামাল পুড়ে গেছে। তবে ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

আরও পড়ুন  আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জামায়াত: সরদার সাখাওয়াত হোসেন বকুল

এ বিষয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০