অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এসপি পরিচয়ে বিএনপি প্রার্থীর লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র;আটক ২

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি)-এর ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়ার কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এই ঘটনায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে দিনাজপুর জেলা পুলিশ।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। প্রতারক চক্রটি হোয়াটসঅ্যাপে ‘এসপি দিনাজপুর’ নাম লিখে এবং বর্তমান এসপির ছবি যুক্ত করে আক্তারুজ্জামান মিয়াকে কল করে।

তারা জানায়, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় দুটি পুলিশ বক্স নির্মাণ করা জরুরি এবং আইজিপি মহোদয় সেটি পরিদর্শনে আসবেন। জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন জানালে আক্তারুজ্জামান মিয়া সরল বিশ্বাসে তাঁর কর্মী ইমরান হোসেনকে টাকা পাঠানোর নির্দেশ দেন।

পরদিন বিকেলে ইমরান হোসেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক লাখ টাকা পাঠান। কিন্তু একই রাতে প্রতারক চক্রটি আবারও এক লাখ টাকা দাবি করলে প্রার্থীর সন্দেহ হয়। পরে আসল পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায় যে, জেলা পুলিশ থেকে এমন কোনো কল করা হয়নি। এ ঘটনায় চিরিরবন্দর থানায় দ্রুত একটি এজাহার দায়ের করা হয়।

আরও পড়ুন  নিহত ২, লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে

অভিযোগ পাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তে নামে জেলা পুলিশ। রোববার ভোরে গাজীপুর শহর থেকে নেত্রকোনার জুনাইদ খন্দকার (২৪) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে মো. হিমেলকে (২২) আটক করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এসপির নাম ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধে দুজনকে আটক করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০