অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে আগুনে পুড়ে শিশুর মৃত্যু: পুড়ে গেছে ৩ টি বসতঘর

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে আয়াত নামের ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে রামগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নরিমপুর গ্রামের ইয়াসিন মজুমদার বাড়ীর দুলাল মিকারের ঘরে এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ে আনার আগেই তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। শিশু আয়াত দুলাল মিকার ও ফরান বেগমের সন্তান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষ করে দুলালের মিকারের স্ত্রী ফরানী বেগম রোদে শুকাতে দেয়া জামা কাপড় আনতে বাহিরে যান। ঘরে ফিরে দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে।

পরবর্তীতে গ্যাস সিলেন্ডার বিষ্পোরিত হয়ে পাশবর্তী মোঃ শহীদ উল্লাহ, সিরাজ মিয়া ও সবুজের ঘরে আগুল লেগে পুড়ে সকল কিছু ছাই হয়ে যায়। ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা শিশু আয়াত (৪মাস) আগুনে পুড়ে মারা যায়। শিশু আয়াত।

আরও পড়ুন  বিশেষ অভিযানে ৩৩ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, নরসিংদীতে চাঞ্চল্য

ঘটনার পর রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করেন। এছাড়া রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রামগঞ্জ ফায়ার স্টেশন লিডার মোঃ রেজাউল করীম জানান আমরা ধারনা করছি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা হচ্ছে। আগুনে পুড়ে আয়াত নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় লাশ উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০