অনলাইন ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে জীবিত হরিণসহ ১ শিকারি আটক

সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ ধরার সময় বনরক্ষীদের ধাওয়ায় এক শিকারি আটক হয়েছেন। এ সময় ফাঁদে আটকে পড়া একটি জীবিত চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে এবং দুই শিকারি পালিয়ে গেছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগ সূত্রে জানা যায়, একদল শিকারি সুন্দরবনের ডিমেরচর এলাকায় নাইলনের ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা ওই এলাকায় পায়ে হেঁটে অভিযান চালান।

অভিযানের একপর্যায়ে বনরক্ষীরা দেখতে পান, বনের বিশাল এলাকাজুড়ে হরিণ শিকারের জন্য মালা ফাঁদ পাতা হয়েছে এবং একটি চিত্রল হরিণ সেই ফাঁদে আটকে আছে। বনরক্ষীরা তল্লাশি শুরু করলে শিকারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে এক শিকারিকে হাতেনাতে আটক করা হয়। তবে অন্য দুই শিকারি বনের গহিনে পালিয়ে যেতে সক্ষম হন। উদ্ধারকৃত হরিণটি তাৎক্ষণিকভাবে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন  দুই দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

আটক শিকারির নাম আ. হাকিম (৪০)। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের মৃত আলী ফকিরের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, পালিয়ে যাওয়া দুই শিকারির নাম রাসেল (৩০) ও দুলাল (৪০)। তাদের বাড়িও পাথরঘাটা এলাকায়। পলাতক দুই শিকারির সন্ধানে বন বিভাগ অভিযান চালাচ্ছে।

ঘটনাস্থল তল্লাশি করে বনরক্ষীরা বিপুল পরিমাণ মালা ও ছিটকা ফাঁদ এবং ৭টি প্লাস্টিকের বস্তা জব্দ করেছেন। বনরক্ষীদের ধারণা, ফাঁদে আটকে পড়ার পর হরিণ জবাই করে মাংস নেয়ার জন্য ওই প্লাস্টিকের বস্তাগুলো আনা হয়েছিল।

সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, আটক শিকারি আ. হাকিমসহ ৩ জনের বিরুদ্ধে বন্যপ্রাণী শিকার ও পাচার আইনে মামলা দায়ের করা হবে। এরপর তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০