অনলাইন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শীত এলেই কদর বাড়ে ফুটপাতের পিঠার

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার কদর বেড়ে যায়। তারই প্রমাণ মিলছে ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন বাজারে। সদরপুরের প্রধান সড়ক ও ফুটপাতজুড়ে যেন চলছে শীতের পিঠা উৎসব। ভাসমান দোকানগুলোতে চিতই, ভাপা ও তেলে ভাজা নানা রকম পিঠার সমারোহে জমে উঠেছে কেনাবেচা।

সন্ধ্যা নামতেই ভাসমান এসব দোকানে ভিড় করছেন নানা বয়সের মানুষ। কেউ কর্মব্যস্ততার ফাঁকে, কেউবা পরিবারের সদস্যদের নিয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন গরম-গরম পিঠা। চুলা থেকে নামানো ধোঁয়া ওঠা পিঠা বিভিন্ন ধরনের ভর্তা-যেমন শুঁটকি, ডাল, মরিচ বা ধনিয়াপাতা ভর্তা দিয়ে খেতে বেশ আগ্রহ দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যে।

আরও পড়ুন  ঈদে আসছে জোভান-নীহার ‘গুডলাক’

পিঠা বিক্রেতারা জানান, শীত মৌসুমে তাদের আয় তুলনামূলক ভালো হয়। পিঠার ধরনভেদে প্রতিটি পিঠা বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা দরে। স্বল্প মূল্যের এসব পিঠা সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকায় ক্রেতার সংখ্যাও বেশি।

স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, শীতের সকালে বা বিকেলে গরম পিঠা খাওয়ার আলাদা আনন্দ আছে। শহরের ফাস্টফুডের ভিড়ে গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী খাবার এখনও মানুষের মন জয় করে রেখেছে।

সব মিলিয়ে সদরপুরের বাজারগুলোতে শীতের এই পিঠা উৎসব শুধু খাবারের স্বাদই নয়, ফিরিয়ে আনছে গ্রামবাংলার চিরচেনা সংস্কৃতি ও উৎসবের আমেজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০