অনলাইন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে শিশুদের মাঝে শীতের সুরক্ষা সামগ্রী বিতরণ

মানবিক, দায়িত্ববোধ ও সামাজিক কল্যাণের অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। শুক্রবার জামেনা খাতুন ইসলামিয়া মাদ্রাসার এতিম কোরআনের হাফেজ শিশুদের মাঝে শীতের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ সিদ্ধিরগঞ্জ থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচিতে শীতকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সুরক্ষার কথা বিবেচনায় রেখে শিশুদের হাতে তুলে দেওয়া হয় সরিষার তেল, পেট্রোলিয়াম জেলি, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, সাবান, টুথপেস্টসহ বিভিন্ন প্রয়োজনীয় শীতকালীন সামগ্রী।

শীতের উপহার পেয়ে এতিম শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দ ও উচ্ছ্বাস। তারা বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেয়। শিশুদের এই দোয়া ও ভালোবাসা পুরো আয়োজনকে আরও হৃদয়স্পর্শী করে তোলে।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে, বসুন্ধরা শুভসংঘ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি খান শাহরিয়ার ফয়সালের নেতৃত্বে আয়োজনটিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সহ-সভাপতি এ এস আলিফ, সাধারণ সম্পাদক সামিদা আলম, কোষাধ্যক্ষ শাকিল তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাইসুল, সদস্য তানভীর, সোহানাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন  বিশ্বকাপে দেশকে মিস করব : মিশা সওদাগর

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেনা খাতুন ইসলামিয়া মাদ্রাসার পরিচালক জে এম আলমগীর হোসেন এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আব্দুল আজিজ মাহমুদী।

অতিথিবৃন্দ, বসুন্ধরা শুভসংঘের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এতিম শিশুদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বক্তারা বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০