অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৫ সালে মসজিদে নববীতে হাফেজ হয়েছেন ৮,৩৩৫ শিক্ষার্থী

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে ২০২৫ সালে কোরআন হিফজ সম্পন্ন করেছেন ৮ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী। মসজিদটির কোরআন ও সুন্নাহ শিক্ষা বিভাগ প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, বছরজুড়ে দেশ-বিদেশের ৭১ হাজারের বেশি শিক্ষার্থী এসব কার্যক্রমে অংশ নিয়েছেন।

মসজিদে নববীর কোরআন ও সুন্নাহ শিক্ষা বিভাগ জানিয়েছে, ২০২৫ সালে তাদের তত্ত্বাবধানে মোট ৮,৩৩৫ জন শিক্ষার্থী পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেছেন। প্রতিদিন গড়ে ৩৩ জন শিক্ষার্থী হিফজ শেষ করেন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষার্থীর সংখ্যা ৭১ হাজারের বেশি। এর মধ্যে ৪০ হাজার শিক্ষার্থী অনলাইন ও দূরশিক্ষণ প্ল্যাটফর্মের মাধ্যমে পড়াশোনা করছেন।

মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে প্রতিদিন তিন হাজারের বেশি শিক্ষাচক্র বা হালাকাহ পরিচালিত হয়। এসব ক্লাসে পাঠদান করছেন এক হাজার ৫০০-এর বেশি পুরুষ ও নারী শিক্ষক-শিক্ষিকা।

কোরআন শিক্ষার পাশাপাশি সুন্নাহ ও ইসলামী বিভিন্ন গ্রন্থে জ্ঞান অর্জনের সনদ বা ইজাজা দেওয়া হচ্ছে প্রতিদিন গড়ে ৭৩৫ জনকে। ২০২৫ সালে মোট এক লাখ ৮৬ হাজারের বেশি শিক্ষার্থী সুন্নাহ ও ইসলামী পাঠ্যগ্রন্থে ইজাজা পেয়েছেন।

আরও পড়ুন  ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা

এ ছাড়া প্রায় ২৫ হাজার শিক্ষার্থী গুরুত্বপূর্ণ সুন্নাহ ও ইসলামী জ্ঞানবিষয়ক গ্রন্থ মুখস্থ সম্পন্ন করেছেন।

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রতিদিন ছয় হাজারের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে পরিবহন সুবিধা দেওয়া হচ্ছে। বছরজুড়ে হজ ও ওমরাহ পালন করতে আসা ১২ লাখের বেশি হাজি ও মুসল্লিকেও শিক্ষা বিভাগের বিভিন্ন সেবার আওতায় আনা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে মোট শিক্ষা কার্যক্রমে ব্যয় হয়েছে ৩৭ কোটি ৫০ লাখের বেশি ঘণ্টা। নতুন করে ভর্তি হয়েছেন দুই লাখের বেশি শিক্ষার্থী। কোরআন ও সুন্নাহ শিক্ষায় বিভিন্ন স্তরে মোট দুই লাখের বেশি সনদপত্র ইস্যু করা হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে প্রতিনিধিত্ব রয়েছে বিশ্বের ১৭০টিরও বেশি দেশের। পড়াশোনার পাশাপাশি তাদের জন্য সরবরাহ করা হয়েছে ৩০ লাখের বেশি খাবার।

মসজিদে নববীর কোরআন ও সুন্নাহ শিক্ষা বিভাগ কর্তৃপক্ষ বলছে, মুসলিম উম্মাহর মধ্যে কোরআন ও হাদিস শিক্ষার প্রসারে এই উদ্যোগ ভবিষ্যতেও আরও বিস্তৃত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০