অনলাইন ডেস্ক
২৮ অগাস্ট ২০২৫, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ব্লক রেইড, ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

রিপোর্টার নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীতে ব্লক রেইড, ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

পুলিশের গাড়ি যাচ্ছে শহরের চিহ্নিত শহরের চিহ্নিত মাদক-স্পটগুলোতে। পুলিশ সদস্যরা গাড়িগুলো থেকে তড়িৎগতিতে লাফিয়ে নামছে, মুহূর্তেই ঘিরে ফেলছে পুরো স্পট। অবস্থান নিচ্ছে বিভিন্ন পয়েন্টে।

‘আপনারা যে যেখানে আছেন, স্থির থাকুন। নড়াচড়ার চেষ্টা করবেন না’—মেগাফোনের এই ঘোষণা আশপাশের দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। শুরু হয় ব্লক রেইড। পরবর্তী সময়ে আসে থানা, জেলা পুলিশ লাইন্স ও ডিবির অতিরিক্ত ফোর্স, যারা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন বাড়িতে অভিযান শুরু করে।

গতকাল (২৬ আগস্ট) রাতভর নরসিংদী শহরজুড়ে চলেছে এমনই ব্লক রেইড। এসময় পুলিশের কঠোর অবস্থান টের পেয়ে বেশিরভাগ মাদক-স্পট থেকে মাদকসেবি ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ৪০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত পারভীন বেগম হাসনা (৪৫) নরসিংদী সদর উপজেলাধীন ঘোষপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার স্ত্রী। এছাড়া তিনি নরসিংদীর মাদক সম্রাজ্ঞী নদী বেগমের অন্যতম প্রধান সহযোগী মর্মেও স্থানীয় সূত্রে জানা যায়।

পুলিশ ও ডিবির এ যৌথ ব্লক রেইডে নেতৃত্ব দেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। ব্লক রেইড সম্পর্কে তিনি বলেন, নরসিংদীর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকবিরোধী এ বিশেষ ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। নরসিংদীর মাদক স্পট নামে পরিচিত জায়গাগুলো যেকোনো মূল্যে মাদকমুক্ত করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স অবস্থানে আছে। পুলিশের কাউকেও যদি এসব কাজে জড়িত পাওয়া যায়, তাদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকে সয়লাব নরসিংদী পৌর শহরে পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
আরও পড়ুন  ৪৩তম বিসিএসের ৪ পুলিশ কর্মকর্তা চাকরি হারালেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০