অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরাইলে বিএনপি ও যুবদল নেতার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমবায় সমিতি কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া ও ধামাউড়ায় ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত অর্ধশত আহত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত ৪ ঘণ্টা ব্যাপী এ সংর্ঘষ হয়।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বাসিন্দা সাবেক বিএনপি নেতা ও বাল্কহেড ব্যবসায়ী আব্দুল খালেক ওরফে কালা ও একই এলাকার ধামাউড়া গ্রামের বাসিন্দা ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজের মধ্যে দীর্ঘদিন ধরে বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল।

এরই মধ্যে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে আব্দুল আজিজ গ্রুপের লোকজন আব্দুল খালেক ওরফে কালাকে মারধর করেন। রাতের ঘটনাকে কেন্দ্র করে আব্দুল খালেকের লোকজন শনিবার সকালে আব্দুল আজিজকে মারধর করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছিল।

আরও পড়ুন  সাভারে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা

উত্তেজনার মধ্যে দুপুর ১টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে একপক্ষ অপর পক্ষের উপর ঝাপিয়ে পড়েন। ফলে দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সংর্ঘষ চলে। এ ঘটনায় আতঙ্কে অরুয়াইল বাজারের ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে নিরাপদে চলে যান।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

তিনি জানান,সেনাবাহিনীকে বিষয়টি অবগত করা হয়েছিল। শেষ পর্যন্ত পুলিশ সংঘর্ষটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০