অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে প্রার্থী মোবিন

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল মোবিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে তার মনোনয়ন বৈধতা পায়। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ে হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ডা. আব্দুল মোবিন নির্বাচন কমিশনে আপিল করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন পর্যালোচনা শেষে কমিশন তা মঞ্জুর করে মনোনয়ন বৈধ ঘোষণা করে।

মনোনয়ন ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আব্দুল মোবিন বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। আইনানুগ প্রক্রিয়ায় ন্যায়বিচার পেয়েছি। এখন শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে থেকে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেব।

আরও পড়ুন  বিএনপি-জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের প্রচারণায় সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

চাঁদপুর-২ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল। পরে কয়েকজন প্রার্থী আপিল করলে নির্বাচন কমিশন তাদের আবেদন শুনানি শেষে সিদ্ধান্ত জানায়। ডা. আব্দুল মোবিন-এর প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন ভোটাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০