অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার বাড়িতে আগুন

সিরাজগঞ্জের বেলকুচিতে ইয়াহিয়া নামের এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (১০ জানুয়ারি) রাত ২টার সময় উপজেলার দৌলতপুর (পেস্তক) দক্ষিণপাড়ায় নিজ বাড়িতে আগুন দেওয়া হয়।

ইয়াহিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেলকুচি উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আওয়ামী লীগ নেতা ইয়াহিয়া বলেন, দুর্বৃত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যেই আমার বসতবাড়িতে আগুন দেয়। রাজনৈতিক কারণে আমি বাড়িতে না থাকলেও আমার স্ত্রী-সন্তান পরিবারের সবাই বাড়িতে থাকত। দুর্বৃত্তদের আগুন থেকে প্রাণে বাঁচার জন্য আমার পরিবারের সদস্যরা ঘর থেকে দ্রুত বের হয়ে যায়।

আরও পড়ুন  দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি : চরমোনাই পীর

তিনি আরও বলেন, দুর্বৃত্তদের আগুনে আমার ঘর, আসবাবপত্র পুড়ে গেছে। পরিবারের সঙ্গে আলোচনা করে দ্রুত আইনি ব্যবস্থা নেব।

বেলকুচি থানার ওসি শেখ মো. ফরিদ বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০