অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলব্যাগের মধ্যে ছিল শক্তিশালী বোমা, অতঃপর…

ফরিদপুরের আশিমুজ্জামান সেতুর ওপর থেকে উদ্ধার হওয়া শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করেছে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় বালুর বস্তা দিয়ে ঘিরে বিশেষ পদ্ধতিতে এটি নিষ্ক্রিয় করা হয়।

এটি দূর নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি বোমা ছিল বলে জানিয়েছেন এটিইউ-এর পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ। শহরের গোয়ালচামট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বোমাটি উদ্ধার করা হয়। উদ্ধার বোমাটি আলিপুর সেতুর নিচে কুমার নদীর পাড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে রাখে যৌথ বাহিনী।

ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, সেতুর ওপর জমা করে রাখা খড়ির গাদার ভেতরে বোমা রয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর থেকেই এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী। পরে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুলব্যাগ উদ্ধার করা হয়।

আরও পড়ুন  চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ, সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মবিরতিতে নার্সরা

ব্যাগটি তল্লাশি করে ভেতরে টেপ দিয়ে প্যাচানো একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। নিরাপত্তাজনিত কারণে সেটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে নদীর পাড়ে বালির বস্তা দিয়ে সুরক্ষিতভাবে ঘিরে রাখা হয়।

তিনি আরও জানান, বিশেষজ্ঞ টিম নিশ্চিত না করা পর্যন্ত বস্তুটি স্পর্শ করা হচ্ছে না। জননিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা জারি রাখা হয়েছে।

এ বিষয়ে এটিইউ-এর পুলিশ‌ ইন্সপেক্টর শংকর সাহা বলেন, এই বোমাটি ছিল অত্যন্ত শক্তিশালী ‌ও প্রাণঘাতী। এটা ছিল রিমোট কন্ট্রোল‌ দ্বারা পরিচালিত আইইডি এবং পাওয়ার সাপ্লাই দ্বারা ‌সংরক্ষিত। এটি বিস্ফোরিত হওয়ার সময় প্রায় ১৫ ফিট ওপরে ‌উঠে যায়। এটা বিস্ফোরিত হলে এলাকার মানুষের জন্য ‌এবং জেলার ‌‌বড় ধরনের ক্ষতি হতে পারত। একইসঙ্গে ‌‌ প্রাণহানির আশঙ্কা থাকত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১০

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১১

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১২

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৫

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৬

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৭

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৮

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৯

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

২০