অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পল্লবীতে শহীদ মিরাজ ও শুভ’র পরিবারের পাশে আমিনুল হক

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মিরাজ ও শহীদ শুভর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে শহীদ দুজনের বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। এ সময় তিনি শহীদ মিরাজ ও শুভর ছোট ভাইদের পড়াশোনার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথনের সময় আমিনুল হক বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়, জাতি তাদের চিরদিন স্মরণ করবে।

আরও পড়ুন  মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে

তিনি অভিযোগ করে বলেন, বৈষম্যবিরোধী গণআন্দোলনের সময় একটি স্বৈরাচারী গোষ্ঠী মানুষের মৃত লাশ নিয়েও ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

আমিনুল হক আরও বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য তারা লাশের সঙ্গেও নির্যাতন করেছে, যা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

তিনি শহীদ পরিবারগুলোর উদ্দেশে বলেন, ‘আমরা আছি, ইনশাল্লাহ। সার্বিকভাবে আপনাদের পাশে থাকব।’
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০