অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ৫:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেছেন, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার দৃঢ়চিত্ত ভূমিকা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে দেশের জনগণকে সাহস যুগিয়েছে, অনুপ্রাণিত করেছে। আগামীতে যারা গণতন্ত্র ও অধিকারের জন্য লড়াই করবেন, খালেদা জিয়া তাদের কাছেও সাহসের বাতিঘর হিসেবে থেকে যাবেন।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির সদ্য প্রয়াত সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় সাইফুল হক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরও জিয়ারত করেন। এ ছাড়া উভয়ের আত্মার মাগফিরাত কামনা করেন।

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

সাইফুল হক আশা প্রকাশ করেন, বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নেবেন।

শ্রদ্ধা নিবেদনের সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির ১নং সদস্য এবং ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত ‘কোদাল’ মার্কার সংসদ সদস্য প্রার্থী সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, শাহ আলম, মোজাম্মেল হোসেন সেলিম, মনিরুল আলম রাহিমী, সেলিমুজ্জামান সেলিম, রিতা খানম, মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী রাজা, মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক রোকেয়া তামান্না, মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক লিপকন, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি আতিক, ছাত্রদল নেতা সাজ্জাদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

এ ছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মিরাজ উদ্দিন হায়দার আরজু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, অ্যাডভোকেট সাইফ মাহমুদ দুলাল, কাজী বাবু, দেলোয়ার হোসেন, আজাদ হোসেন, আব্দুল হাই, মনিরুজ্জামান টগর, ইমন ভূঁইয়া, আবুল হোসেন, আরিফুর রহমান আরিফ, আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ হানিফুজ্জামান সজীব, রিপন মাহমুদ, সুলতান পাটোয়ারী, ২৫নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সভাপতি কুতুবউদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক জহিরুল হক মিজাজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সাদাত তপু, আরজতপাড়া ১নং ইউনিট বিএনপির সভাপতি জহিরুল খোকন জহির, ২৫নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ফয়জুল ইসলাম সৌরভ, ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদ হাসান জনি, ২৫নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দীক।

২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক রহমত, মাসুদুর রহমান মাসুদ, ২৫নং ওয়ার্ড (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু, শেরেবাংলা নগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাঈম ইসলাম, যুগ্ম আহ্বায়ক তোফায়েল, শাহিনুর রহমান শাহিন, আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ উদ্দীন, হাতিরঝিল থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১০

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১২

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৩

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৪

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৫

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৬

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১৭

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৯

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

২০