অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কবির আহমেদ ভূঁইয়া বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ইতিবৃত্ত, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকা দেশের সকল নেতাকর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর বিএনপির উদ্যোগে কসবা সদরের আলতাফ প্লাজা বিউটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান নির্বাচিত হওয়ায় কসবা-আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, দেশের ক্লান্তিকালে তারেক রহমান বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়নে সক্ষম নেতৃত্ব দিতে পারবেন বলে আমরা আশা করি। এ দেশের মানুষ জিয়া পরিবারের প্রতি অবিচল আস্থা রেখে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, কসবা-আখাউড়াকে একটি আধুনিক মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। বেকারত্ব কমাতে ছোট শিল্পনগরী গড়ে তুলতে পারলে এ অঞ্চল দেশের অন্যতম উন্নত নাগরিক সুবিধার অধিকারী হবে। তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়িত হলে কসবা-আখাউড়া কৃষিবান্ধব উন্নয়ন মডেল হিসেবে গড়ে উঠবে।

আরও পড়ুন  ধর্মব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

রাজপথের আন্দোলনে নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনে রাজপথে আমি ছিলাম; আগামী দিনেও আপনাদের সঙ্গে রাজপথে থাকব। তরুণদের পথচলা অবিরাম হোক- শান্তির ছোট্ট শহর গড়ে তোলার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক আখাউড়া উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান পিপি এবং সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন। সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ ভুইঁয়া। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান।

সভায় বক্তব্য দেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন, এনামুল হক, কসবা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, সহ-সভাপতি বাদল ভূইয়া ও মিলন ডাক্তার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০