অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রের

কিশোরগঞ্জের বাজিতপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্র। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে সাইদ (১৩)। সে বাজিতপুর থানাধীন ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে স্কুল ছুটি শেষে সে বাড়ির উদ্দেশে রওনা হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. আবুল কাসেম (৫৩) বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাজিতপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

আরও পড়ুন  জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে খালেদা জিয়াকে

জিডিতে নিখোঁজ শিক্ষার্থীর শারীরিক বর্ণনা দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুনের উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল কালো। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের ফুল প্যান্ট, সাদা ফুলহাতা শার্ট, শার্টের ওপর জলপাই রঙের হুডি এবং পায়ে সাদা রঙের কেডস জুতা।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. আবুল কাসেম বলেন, সাঈদ নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন জায়াগায় খোঁজ নিয়েছি কোথাও পাইনি। আমরা এখন দিশেহারা হয়ে গেছি।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, জিডির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আমরা বিভিন্ন থানায় যোগাযোগ করছি। কোথাও তার সন্ধান পাওয়া গেলে থানায় জানাতে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০