অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ৭:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বসতঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে বসতঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নিখোঁজ রয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাতে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম মহিমা বেগম। তিনি ওই এলাকার বাবলু মিয়ার স্ত্রী।

পুলিশ জানায় ও পরিবারের লোকজন জানান, বাবলু মিয়া দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ঢাকায় থাকেন। সেখানে তিনি রিকশার গ্যারেজ ও মেস চালান। দুই সপ্তাহ আগে পরিবার নিয়ে বাড়িতে এসেছেন। রোববার সন্ধ্যায় তাদের ঢাকা যাওয়ার কথা ছিল। তবে তারা যায়নি। সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে দেখতে পায় তার ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো। পরে চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরাও উঠে দেখতে পায় সব ঘরের দরজা বাইরে থেকে লাগানো। বাড়ির ছোট ছেলে বের হয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। তারা বাবাকে আশপাশে খুজে পায়নি। মরদেহের গলায় ও শরীরের বিভিন্নখানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে হত্যায় ব্যবহৃত ধারালো একটি ছুরিও পাওয়া গেছে। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ মরদে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা তার স্বামী তাকে কুপিয়ে হত্যা করতে পারে। বা কেউ স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণ করতে পারে।

আরও পড়ুন  বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি, তারা রাজনীতি করার অধিকার রাখেন না

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্তে শেষে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০