অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার স্মরণে মাধবপুরে সভা: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রকামী মানুষের অবিসংবাদিত নেতা হিসেবে উল্লেখ করে তাঁর স্মরণে মাধবপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাধবপুর উপজেলা কমান্ডের আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালিয়েছে। তাঁর মতে, চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি করে এবং কারাবন্দি রেখে তাঁকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, উন্নয়ন ও রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি আজও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী। দলের চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত কাণ্ডারি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁর নেতৃত্বেই দেশ গণতন্ত্রের পথে ফিরবে।

আরও পড়ুন  বাসচালক থেকে রাষ্ট্রক্ষমতায়, কে এই নিকোলাস মাদুরো

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন মাধবপুর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী দুলা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক গোলাম মোর্তজা রফিক। আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, ওসমান, আবু ছায়েদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০