অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ আলমগীর মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ৬টি পিকআপ জব্দ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার নৈহাটী এলাকা থেকে তাকে গরুসহ আটক করা হয়।

আটক আলমগীর সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার বারহাট্টা উপজেলার নৈহাটী বাজারে সপ্তাহে সোমবার গরুর হাট বসে। বিভিন্ন এলাকার কয়েক লাখ গরু এই হাটে বেচাকেনা হয়। পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই বাজারে এনে বিক্রির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন  রাজপথ কাঁপালেও নির্বাচনে কেন নারীদের মনোনয়ন দিতে এত অনীহা?

রোববার দিনগত মধ্যরাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে বাজারের পাশ থেকে আলমগীরকে ৩২ গরুসহ আটক করা হয়। এসময় গরু পরিবহনে ব্যবহৃত ৬টি পিকআপ জব্দ করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, আটক আলমগীর ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০