অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : জয়নুল আবেদীন

বরিশাল-৩ আসনের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীন বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি বাংলাদেশে ন্যায়বিচার (ইনসাফ), দুর্নীতিমুক্ত ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু দুর্বৃত্তরা তার সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়নি।

সোমবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে ওসমান হাদীর শ্বশুর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে এ কথা বলেন তিনি।

ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করে অ্যাড. জয়নুল আবেদীন বলেন, ওসমান হাদি ছিলেন একজন সৎ, সাহসী ও আদর্শবান মানুষ। সমাজ ও সংগঠনের জন্য তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, যেখানে জনগণের ভোটাধিকার নিশ্চিত থাকবে এবং কোনো বিদেশি আধিপত্য থাকবে না।

আরও পড়ুন  বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

এ সময় মরহুমের শ্বশুর অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সুলতান আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার জামাতা একজন অত্যন্ত ভালো মানুষ ছিল। তার মতো মানুষ খুব কমই দেখা যায়। আল্লাহ তায়ালা যেন তার সব গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

পরে শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জয়নুল আবেদীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল চন্দ্র সাহা, বিএনপি নেতা হাসানুজ্জামান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০