অনলাইন ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও জুলাই এলে বিপ্লবী সরকার গঠনে প্রস্তুত থাকতে হবে : মাসুমা হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, দেশে আবার ‘জুলাই’ পরিস্থিতি তৈরি হলে বিপ্লবী সরকার গঠনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

সোমবার (১২ জানুয়ারি) রাতে নলছিটি শহিদ মিনার মাঠে আয়োজিত ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাসুমা হাদি বলেন, ‘আগেরবার আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। দালালদের চাপে ও ক্ষমতাবাজদের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তবে আবার যদি জুলাই আসে, তাহলে আমরা প্রস্তুত থাকব। বিপ্লবী সরকার করে ঘরে ফিরব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ওসমান হাদির কোনো দলীয় পরিচয় নেই। তার একটাই পরিচয় বাংলাদেশপন্থি। তার অনুসারীরাও বাংলাদেশের পক্ষেই দালালি করে, কোনো বিদেশি শক্তির জন্য নয়। তারা ক্ষমতার জন্য দালালি করে না।

আরও পড়ুন  কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

ওসমান হাদির হত্যার বিচার প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, পঞ্চগড়ে হাদির বিচারের দাবিতে হওয়া বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। এতে মানুষ ভয় পায়নি, বরং আরও ক্ষুব্ধ হয়েছে। ভয় না পেয়ে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব। বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ এবং ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০