অনলাইন ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে : মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, প্রশাসনের অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী এসব কর্মকর্তাদের চিহ্নিত করে দ্রুত অপসারণ করা জরুরি।

সোমবার (১২ জানুয়ারি) রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলা-পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মিফতাহ্ সিদ্দিকী বলেন, আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই- এটি জাতির জন্য এক গভীর শোক ও অপূরণীয় ক্ষতি। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছি, তার মূল লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচার মুক্ত করা ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা চেয়েছিলাম, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সুযোগ আর আমাদের ভাগ্যে জোটেনি। আমরা আপসহীন নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করি। তিনি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন।

তিনি আর বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের নির্মম নির্যাতন ও অবহেলার মাধ্যমে তিলে তিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইতিহাস এই অন্যায় ও জুলুমের বিচার অবশ্যই করবে। এদেশের মানুষের একটিই অপূর্ণ রয়ে যাবে বেগম খালেদা জিয়া। যার কথা বাংলাদেশের প্রতিটা জনগণ কাঁদছে।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে দুটি ওয়ান শুটারগানসহ ৯ রাউন্ড গুলি উদ্বার

সভায় দোয়া পরিচালনা করেন সিলেট-৫ আসনের বিএনপি সমর্থিত জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।

সভায় জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন সেলিম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিব্বির আহমদ রনি যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট-৫ আসনের বিএনপি সমর্থিত জোটের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবর রব চৌধুরী ফয়সাল, সহ-সভাপতি ইকবাল আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল।

উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুক আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি, হেফাজতে ইসলাম সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ খাদিমানি, মাওলানা বিলাল আহমদ ইমরান, অ্যাডভোকেট কাওসার রশিদ বাহার, মাওলানা রায়হান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০