অনলাইন ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মামলার সাক্ষী এনজিও কর্মীকে কুপিয়ে হত্যা

বগুড়ার গাবতলীতে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মামলার এক সাক্ষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নারীসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করেছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক (৫৬) স্থানীয় একটি এনজিওতে কর্মরত ছিলেন।

আটকরা হলেন- মুন্টু প্রামাণিক (৪০), মাজেদা বেগম (৩০), মামুন মিয়া (২২) ও মনোয়ারা রুবি (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতহলিদা গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত বুলু প্রামাণিকের ছেলে মন্টু, বাবুল ও মামুনের দীর্ঘদিন ধরে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। দেড় বছর আগে এ বিরোধের জেরে সংঘর্ষে এরশাদ নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় এরশাদের ভাই আতাউর রহমান বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। ওই মামলার প্রধান সাক্ষী ছিলেন আবু বক্কর সিদ্দিক।

স্থানীয়দের ভাষ্য, মামলার সাক্ষ্য না দিতে আসামিরা আবু বক্কর সিদ্দিককে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন মাগরিবের নামাজের পর প্রতিপক্ষরা আতাউর রহমানের বসতবাড়িতে হামলা চালায়। এ খবর পেয়ে স্থানীয় বুরুজ বাজার থেকে আবু বক্কর সিদ্দিক ও আতাউর রহমান মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা হন। বাড়ির পৌঁছানোর পর উভয় পক্ষের ভিতরে কথা কাটাকাটি ও মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আবু বক্কর সিদ্দিকের মাথায় আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। আতাউর রহমানসহ আরও চারজন আহত হন।

আরও পড়ুন  যশোরে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ১২৯ কারাবন্দি

আহতদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন। আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করেছে।

এ বিষয়ে গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান আনিস বলেন, জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে পূর্বের মামলার এক সাক্ষীকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১০

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১১

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১২

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৩

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৪

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৫

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৬

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৭

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৯

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

২০