অনলাইন ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে মহাসড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভারে ঢাকা–আরিচা মহাসড়কের রাজালাখ ফার্ম এলাকায় সরকারি খাস পুকুরের জমি ও মহাসড়ক দখল করে গড়ে তোলা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন। অভিযানে বিভিন্ন ধরনের দোকানসহ বাঁশ ও ত্রিপল দিয়ে নির্মিত অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাভারের বিভিন্ন এলাকায় মহাসড়ক, ফুটপাত এমনকি ফুটওভারব্রিজ দখল করে একটি চক্র অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে নিয়মিত চাঁদা আদায় করছে। রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এসব স্থাপনা গড়ে তুলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। স্থানীয়দের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা–আরিচা মহাসড়কের পাকিজা থেকে রাজালাখ ফার্ম পর্যন্ত অংশে এবং সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

সরেজমিনে রাজালাখ ফার্ম এলাকায় গিয়ে জানা যায়, সাঈদ নামে এক ব্যক্তি মহাসড়কের জমিতে বাঁশ ও ত্রিপল দিয়ে দোকান নির্মাণ করে প্রতিটি দোকান মাসিক তিন হাজার টাকায় ভাড়া দিতেন। পাশাপাশি সরকারি খাস পুকুরের জমি দখল করে তিনি বাঁশ, ইট ও বালুর ব্যবসা পরিচালনা করছিলেন।

আরও পড়ুন  ওসমান হাদির ওপর হামলা বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র অংশ: মির্জা আব্বাস

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি জানান, তিনি সাঈদের কাছ থেকে মাসিক তিন হাজার টাকায় দোকান ভাড়া নিয়েছিলেন। ভাড়া দিতে অস্বীকৃতি জানালে মারধর করে দোকান থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি। ওই দোকানি আরও জানান, মহাসড়ক ও সরকারি জমিকে নিজের মালিকানা দাবি করে সাঈদ এলাকাজুড়ে প্রভাব বিস্তার করতেন এবং ভাসমান ভ্যান থেকেও দৈনিক চাঁদা আদায় করা হতো।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাঈদ।

এ বিষয়ে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ঢাকা–আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে কিছু অসাধু ব্যক্তি দোকান ভাড়া দিচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে কেউ নতুন করে মহাসড়ক বা সরকারি জমি দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০