অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ

বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচির সূচনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, ‘দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।’

আরও পড়ুন  যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রীর যে লড়াই-সংগ্রাম, তা এখনো শেষ হয়নি। সেই অসমাপ্ত সংগ্রাম আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে নিতে চাই।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতা থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা নামাজ শেষে জিয়া উদ্যানে তার স্বামী জিয়াউর রহমানের করের পাশে দাফন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০