অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা সারা জীবন বয়ে চলার অঙ্গীকার ব্যারিস্টার অমির

বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা সারাজীবন বয়ে চলার অঙ্গীকার করেছেন দলের ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই অঙ্গীকারের কথা জানান তিনি।

ব্যারিস্টার ইরফান ইবনে আমান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমানের ছেলে।

ইরফান ইবনে আমান অমি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সেজন্য পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকার মিথ্যা-সাজানো মামলা দিয়ে তাকে হয়রানি করেছে। তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। উনি (খালেদা জিয়া) একটা কথা বলেছিলেন যে, এই দেশ ছেড়ে আমি যাব না—এই দেশই আমার ঠিকানা। উনি আরও বলেছিলেন ফ্যাসিবাদের হাতে গোলামির জিঞ্জির এবং আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এ জন্যই তার জানাজায় লাখ লাখ লোক হয়েছিল।’

আরও পড়ুন  একটি পক্ষ ইসলামের ভুল বার্তা সমাজে ছড়াবার চেষ্টা করছে: অমিত

তিনি আরও বলেন, ‘উনি চিরকাল ছিলেন, আছেন এবং সব সময়েই থাকবেন আমার, আমাদের ও জাতির গণতন্ত্রের মা হিসেবে। তার এই ঐতিহাসিক যাত্রায় সামান্য সঙ্গী হতে পেরে আমি গর্বিত এবং আল্লাহ-তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার শিক্ষা, রাজনৈতিক শিক্ষা সারাজীবন আমি বয়ে চলব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০