অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মারা গেলেন ইউএনও ফেরদৌস আরা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) নিজ কর্মস্থলে মাইগ্রেনজনিত কারণে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ফেরদৌস আরা ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য ছিলেন।

জানা গেছে, তিনি গত বছরের জানুয়ারি মাসে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে, এর আগে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে কর্মরত ছিলেন।

আরও পড়ুন  আয়নাঘরে থাকা অবস্থায় খাবার দেখে দিন গুনতাম: হুম্মাম কাদের

ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়।

বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, ইউএনও ফেরদৌস আরা সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। পরে মাইগ্রেনের ব্যাথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল ৭টা সময় তিনি মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০