অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশে পালিয়ে কথা বললে তো কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিদেশে পালিয়ে থাকা অনেকেই নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যদি তাদের এতো সাহস থাকতো তাহলে দেশে এসে বক্তব্য দিতো। যারা পালিয়ে আছে অন্য জায়গায়। সেখান থেকে তো পালিয়ে চোর অনেক কিছু বলতে পারে। সাহস থাকলে তারা দেশের ভেতরে আসুক, এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে কথা বললে তো এটার কোনো ভ্যালু নেই।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবি ট্রেইনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দখল করে আছে আরাকান আর্মি, এতে আমাদের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমাদের মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ আছে। এখানে (সীমান্তে) কোন কিছু হলে আমরা প্রতিবাদ জানাই সরকারকে। কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চাও মর্টারের আঘাতে আহত হয়েছে। তাকে অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে। মাঝেমধ্যে তাদের সেনাবাহিনী এবং আরাকান আর্মি নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে, সেই সময় দুই’একটা গোলা আমাদের সাইডেও আসে। এইজন্য আমরা প্রতিবাদ করেছি, এটা যেন ভবিষ্যতে না হয়, সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতিও নিচ্ছি।

আরও পড়ুন  ২০ জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে: জাবের

এর আগে, সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজিবির। দেশের ৬১ জেলায় বাহিনীর ৩৭ হাজার সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, এবার এই বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক যোগদান করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার ৯৫০ জন এবং নারী ৭৩ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০