অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর এলাকার বিদ্যুতের উপ-স্টেশনের পেছনের একটি ডোবা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই স্থান দিয়ে মাঠে যাচ্ছিলেন বাসিন্দারা। তখন তারা ডোবার মধ্যে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ সময় মরদেহ পড়ে থাকার খবরে স্থানীয়রা ভিড় করেন, তবে কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি। মরদেহটির পরনে প্যান্ট ও কালো রঙের হুডি রয়েছে।

আরও পড়ুন  ‘৫৪ বছরে মানুষ বহু ধোকা খেয়েছে, এবার ধোকাবাজকে না বলুন’

বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ।

তিনি জানান, খবর পেয়ে ডোবার মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০