অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসিকে ২০ হাজার কোটি টাকার প্রস্তাব

ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে সৌদি আরবে উড়িয়ে আনার স্বপ্ন এখনো ছাড়েনি আল-ইত্তিহাদ। সম্প্রতি ক্লাবটির সভাপতি আনমার আল হাইলির বক্তব্যে পরিষ্কার, আর্জেন্টাইন এই জাদুকরকে পেতে আকাশচুম্বী অর্থ খরচ করতেও দ্বিতীয়বার ভাববেন না তারা। এমনকি মেসি রাজি থাকলে তাকে ‘আজীবন’ চুক্তির অবিশ্বাস্য প্রস্তাব দিতেও প্রস্তুত ক্লাবটি।

২০২৩ সালে মেসি যখন পিএসজি ছাড়ার ঘোষণা দেন, তখন তাকে দলে টানতে কোমর বেঁধে নামে আল-ইত্তিহাদ। শুরুতে তাকে বছরে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হলেও, পরে তা বাড়তে বাড়তে ১.৪ বিলিয়ন ইউরোতে গিয়ে ঠেকেছিল। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার কোটি টাকা। শেষ পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিকে বেছে নেন মেসি।

কেন এত বড় প্রস্তাব ফেরালেন মেসি? আল হাইলির মতে, এর পেছনে মূল কারণ ছিল মেসির পরিবার। তিনি বলেন, ‘মেসির সঙ্গে কথা বলে আমি বুঝেছি, তার কাছে পরিবারের সুখ টাকার চেয়ে অনেক বড়। তিনি এক মুহূর্তের জন্যও দ্বিধা বোধ করেননি। তার এই সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই।’

আরও পড়ুন  চীন যেভাবে বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে

গত অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ৩৮ বছর বয়সী মেসি। ফলে এখনই তাকে সৌদি প্রো লিগে দেখার সম্ভাবনা কম। তবুও হাল ছাড়ছেন না আল হাইলি। তার সাফ কথা, ‘মেসিকে আমাদের জার্সি গায়ে সৌদি আরবের মাঠে দেখার কোনো আর্থিক মূল্য হয় না। লিগ শুরু হওয়ার আগেই আমরা শিরোপা উদযাপন করতাম। কারণ তখন আমাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় থাকত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০