অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাহাজভাঙা শিল্পের ব্যবসায়ী শওকতের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে সিআইডি

চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পের ব্যবসায়ী শওকত আলী চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই অংশ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন তথ্য চেয়ে গুলশান থানায় চিঠি পাঠানো হয়েছে।

সিআইডি সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার আওতায় জারি করা একটি নোটিশে শওকত আলী চৌধুরীকে তার নিজের, স্ত্রী ও সন্তান এবং নির্ভরশীল ব্যক্তিদের দেশি-বিদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে বলা হয়েছে।

একইসঙ্গে তাদের কাছে গত ১০ বছরের বিদেশ ভ্রমণের রেকর্ড, দেশে-বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পত্তির তথ্য, আয়কর-সংক্রান্ত নথিপত্র, বিভিন্ন কোম্পানি ও ব্যবসায় মালিকানা ও শেয়ার হোল্ডিংয়ের বিবরণ, বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বা সরকারের অনুমোদন এবং বিদেশে সম্পত্তি কেনার সব নথি চাওয়া হয়েছে।

আরও পড়ুন  একনজরে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন কার্যক্রমের ছবি

সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক গোলাম ছরোয়ার নোটিশে সই করেছেন। রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি নোটিশ পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে এসব নথি সংগ্রহ করে সিআইডির মালিবাগ কার্যালয়ে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের নভেম্বরে শওকত আলী চৌধুরী, তার স্ত্রী ও সন্তান এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পক্ষ থেকেও অভিযুক্ত ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, তাদের বিরুদ্ধে ব্যাংক হিসাব থেকে অস্বাভাবিক লেনদেন এবং ঋণপত্রের মাধ্যমে জাহাজভাঙা ব্যবসার আড়ালে নামসর্বস্ব প্রতিষ্ঠানের সহায়তায় বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০