অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশেদ খানকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য, কৃষকদল নেতাকে ২ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় কৃষকদলের এক নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে এক দোয়া মাহফিলে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও চিত্র পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

অভিযুক্ত কৃষকদল নেতা মকসুদুল মোমিন কালীগঞ উপজেলা কৃষকদের আহ্বায়ক। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আক্রমণাত্মক ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকসুদুল মোমিন একটি দোয়া মাহফিলে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের এক প্রার্থীকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি আমাদের নজরে এলে কৃষক দল নেতা মকসুদুল মোমিনকে ডেকে পাঠানো হয়। তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের দায় স্বীকার করেছেন।’

আরও পড়ুন  রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত মকসুদুল মোমিন নিজের ভুল বুঝতে পেরেছেন। অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি আবেগের বশবর্তী হয়ে কিছুটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এ ছাড়া তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। ’

এ বিষয়ে অভিযুক্ত কৃষক দল নেতা মকসুদুল মোমিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০