অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে ‘হিট অফিসার’ বুশরা আফরিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কমিশনের উপপরিচালক মো. সাইদুজ্জামান জিজ্ঞাসাবাদ করেন বুশরা আফরিনকে।

ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। ২০২৩ সালের মে মাসে ডিএনসিসির ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পান তিনি।

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে তার মেয়েকে ডাকা হয়। এসব সম্পদ অর্জনে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

জুলাই আন্দোলনের পর ক্ষমতার পটপরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন সাবেক মেয়র আতিকুল ইসলাম। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। গত ৭ জানুয়ারি একইসঙ্গে তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

আরও পড়ুন  মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার একটি স্কুলে মাধ্যমিক পর্যায় পর্যন্ত লেখাপড়া করে কানাডায় উচ্চ মাধ্যমিক পড়েন বুশরা। পরে কুইন্স ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নিয়েছেন গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে। এছাড়া ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভার্নমেন্টেও তিনি পড়ালেখা করেছেন।

ক্ষমতার অপব্যবহার ও দরপত্রে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থ অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে আতিকুল ইসলাম ও সংশ্লিষ্ট অন্যরা জড়িত- এমন অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

দুদকের ভাষ্য, তার ও পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।

এর আগে, গত বছরের ১৬ অক্টোবর ঢাকার মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০