অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৎস্যখাতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মৎস্য কর্মকর্তা, মাছচাষি, খামার ব্যবস্থাপক, হ্যাচারি মালিক, মৎস্য খাদ্য উৎপাদনকারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।

মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. খালেদ কনক। এছাড়াও মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাছচাষে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহার তাৎক্ষণিকভাবে কিছু সুফল দিলেও দীর্ঘমেয়াদে তা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অতিরিক্ত ও অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা এবং পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

বক্তারা আরও বলেন, মাছের রোগ প্রতিরোধ বা দ্রুত বৃদ্ধি এবং অধিক মুনাফার আশায় অনেক চাষি মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন। বিশেষ করে বদ্ধ জলাশয়ে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এতে শুধু মাছ নয়, মানুষের শরীরেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ছে।

মৎস্য কর্মকর্তারা জানান, অনেক ক্ষেত্রেই মৎস্য বিভাগের পরামর্শ ছাড়াই মাছচাষিরা পুকুর বা ঘেরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছেন। রোগ সারানো কিংবা রোগ প্রতিরোধ—এই দুই উদ্দেশ্যেই তারা এসব ওষুধ ব্যবহার করেন। তবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে নতুন ও অনভিজ্ঞ মাছচাষিদের মধ্যে।

আরও পড়ুন  মানিকগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার

সভায় জানানো হয়, ওষুধ কোম্পানির কিছু প্রতিনিধি এবং স্থানীয় ফিড ব্যবসায়ীরা মাছচাষিদের অ্যান্টিবায়োটিক ব্যবহারে উৎসাহিত করেন। এক অ্যান্টিবায়োটিক বিক্রেতা বলেন, ‘ওষুধ কোম্পানির লোকজন আমাদের কাছে অ্যান্টিবায়োটিক দিয়ে যায়। চাষিরা চাইলে আমরা তা বিক্রি করি এবং কোম্পানির লোকজন যেভাবে ব্যবহার করতে বলে, সেভাবেই চাষিদের পরামর্শ দিই।’

মাছচাষি শামসুল আলম বাদল বলেন, ‘নতুন ও অনভিজ্ঞ চাষিরা না বুঝে কোম্পানির লোকদের প্রলোভনে পড়ে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন। নির্দিষ্ট সময় পর এসব ওষুধ অপসারণ না করলে মাছ ও পরিবেশ দুটোরই ক্ষতি হয়।’

সভায় বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার বন্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং এ বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন, ফিসারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক সাহেদ রেজা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশরাফুল আলম, মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক রণজিৎ কুমার পাল প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক রিপন কুমার পাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ। সভায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা এবং অর্ধশতাধিক মাছচাষি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০