অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে উদ্যোগ নেওয়া হবে : নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে শরীয়তপুরসহ নদীবেষ্টিত এলাকাগুলোতে নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই এ অঞ্চলের দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

নুরুদ্দিন অপু বলেন, শরীয়তপুর একটি নদীবেষ্টিত জেলা। এ জেলার মানুষের জন্য নদীভাঙন শুধু একটি প্রাকৃতিক সমস্যা নয়, এটি দীর্ঘদিনের দুর্ভোগ ও অনিশ্চয়তার কারণ। ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারিয়ে প্রতিবছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হন। নদীভাঙন রোধ করা এ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা। বিএনপি ক্ষমতায় এলে জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শরীয়তপুরের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি সবসময় কাজ করেছে এবং আগামীতেও করবে। জাতীয় উন্নয়ন পরিকল্পনায় জেলা ও স্থানীয় পর্যায়ের সক্রিয় অংশগ্রহণ আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দেয়। আমাদের লক্ষ্য শুধু পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকা নয়, বরং বাস্তবায়নে সরাসরি ও কার্যকরভাবে অংশ নেওয়া।

আরও পড়ুন  স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, নয়াপল্টনে হবে জানাজা

স্থানীয়রা নুরুদ্দিন আহাম্মেদ অপুর বক্তব্যকে সময়োপযোগী ও আশাব্যঞ্জক বলে মনে করছেন। ধানকাঠি ইউনিয়নের এক স্থানীয় ব্যবসায়ী বলেন, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা যদি সমন্বিতভাবে এই পরিকল্পনায় অংশগ্রহণ করেন, তাহলে শরীয়তপুর অল্প সময়ের মধ্যেই উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবে।

এ সময় তিনি ধানকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া প্রার্থনা করেন। পরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

দিনের শুরুতে তিনি ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানকাঠি গ্রামে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। দুপুর ১২টায় একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর ধানকাঠি গ্রামে এবং দুপুর ১টায় চর মালগাঁও এতিমখানার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি একই গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে ধানকাঠি ইউনিয়নের ডগারপাড় গ্রাম ও বিশ্বাসকান্দি এলাকার বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শাহাদাত হোসেনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের স্থানীয় নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০