অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতকে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ—প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তবে চ্যালেঞ্জ যত বড়ই হোক, আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ শিবির। দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন—ভারতকে হারিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করতে চায় লাল-সবুজের তরুণ দল।

ম্যাচের আগের দিন এক ভিডিও বার্তায় সিজান বলেন, ‘খেলোয়াড়রা যদি নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে ভারতের বিপক্ষে জয় অসম্ভব নয়। ২০২৪ সালের এশিয়া কাপে আমরা ভারতকে হারিয়েছি, আর সেই দলের অনেক ক্রিকেটারই এবার বিশ্বকাপ স্কোয়াডে আছে। তাই আমি আশাবাদী—কালকের ম্যাচে ভালো ফল আসবে।’

ভারতের শক্তি সম্পর্কে পূর্ণ সচেতন বাংলাদেশ কোচিং স্টাফও। প্রধান কোচ নাভিদ নেওয়াজ প্রতিপক্ষকে যথাযথ সম্মান জানিয়ে বলেন, ‘ভারত খুবই ভালো দল—এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু আমরাও প্রস্তুত। এই ম্যাচে যে দল মাঠে ভালো খেলবে, তারাই জিতবে।’

আরও পড়ুন  শেষ আটে লিভারপুল বড় জয়ে

তিনি আরও যোগ করেন, ‘আমাদের লক্ষ্য শুধু ফল নয়, প্রক্রিয়াটা ঠিক রাখা। খেলোয়াড়রা যদি পরিকল্পনায় অটল থাকে এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে জয় সম্ভব। শেষ পর্যন্ত মাঠেই নির্ধারিত হবে—কে কতটা ভালো খেলল।’

দুই দলের শক্তির লড়াইয়ে সমান সম্ভাবনা দেখছে বাংলাদেশ শিবির। তবে অতীতের আত্মবিশ্বাস, সাম্প্রতিক প্রস্তুতি এবং স্পষ্ট পরিকল্পনা—সব মিলিয়ে ভারতকে হারিয়েই বিশ্বকাপ শুরু করার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১০

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১১

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১২

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৫

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৬

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৭

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৮

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৯

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

২০