অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাজী অনিকের পাশে দাঁড়ানোর আশ্বাস তারেক রহমানের

২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের বাঁহাতি পেসার কাজী অনিক ইসলামের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরে ইনজুরি ও আর্থিক সংকটে থাকা এই ক্রিকেটারের মানবেতর জীবনযাপনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে তারেক রহমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবীতে নিজ বাসভবনে কাজী অনিকের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে অনিকের চিকিৎসা ও সার্বিক সহযোগিতার বিষয়টি তাকে অবহিত করেন।

সাক্ষাৎ শেষে আমিনুল হক বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান সব সময় প্রতিভাবান ও অসহায় ক্রীড়াবিদদের প্রতি সংবেদনশীল। তার নির্দেশনায় কাজী অনিক সুস্থ হয়ে মাঠে ফেরার আগ পর্যন্ত চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন  খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে বলেছেন : রবিন

কাজী অনিক বলেন, দীর্ঘদিন ধরে ইনজুরি ও আর্থিক সংকটের কারণে আমি খুব কঠিন সময় পার করেছি। বিভিন্ন জায়গায় সহায়তার চেষ্টা করেও সাড়া পাইনি। এই সময়ে তারেক রহমান এবং আমিনুল হকের সহযোগিতার আশ্বাস আমাকে নতুন করে সাহস দিয়েছে।

২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের হয়ে খেলেছিলেন বাঁহাতি এই পেসার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও আবারও ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০