অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষের এক ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়েছেন বিএনপির বহিষ্কৃত এ নেত্রী।

আজ (শনিবার, ১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সরাইল উপজেলার ইসলামপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তার সঙ্গে অশোভন আচরণ করেন রুমির ফারহানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় রুমিন ফারহানার পক্ষে প্রচারণামূলক সমাবেশের আয়োজন করেন তার কর্মী-সমর্থকরা।

এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার পক্ষে জুয়েল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন  ঢাবি শিবিরের নতুন কমিটি

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ওপর ক্ষিপ্ত হন রুমিন ফারহানা। এ সময় তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে বুড়ো আঙ্গুল দেখান।

রুমিন ফারহানার সঙ্গে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার জানান, আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০