অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলে জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

তিনি বলেন, আপনাদের ভোটে যদি মহান জাতীয় সংসদে যেতে পারি, আমি কথা দিচ্ছি আপনাদের সুখে-দুঃখে সেবক হিসেবে সবসময় পাশে থাকব।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়ন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বড় পারুলিয়া উত্তর পাড়া মোল্লা বাড়ি মাঠ সংলগ্ন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্ধারণ হবে এলাকার উন্নয়ন হবে কি হবে না। এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দিন।

আরও পড়ুন  বুধবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

দোয়া মাহফিলে পারুলিয়া ইউনিয়নের সমাজ সেবক নওজেস আলী খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন—কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, সহ-সভাপতি নুর আলম তোতা, উপদেষ্টা পরিষদের সদস্য মো. লুখফর রহমান, যুবদলের সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, গোপালগঞ্জ জেলা ওলামা দলের সহ-সভাপতি সফিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. জামাল মোল্লা।

মিলাদ ও দোয়া মাহফিলে দরুদ ও ফাতিহা শরিফ পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০